Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৫৬০

প্রায় ১ মিনিট · ১১৬ শব্দ

তিনি বলেনঃ একবার উমার রাদিয়াল্লাহু আনহু একটি নতুন কাপড় পরিধান করলেন। এরপর বললেনঃ الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে পরিধান করিয়েছেন যাদ্বারা আমি আমার লজ্জাস্থান আচ্ছাদিত করি এবং আমার জীবন করি শোভিত। এর পর তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, কেউ যদি নতুন কাপড় পরিধান করে এই দু’আ পাঠ করেঃ الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي পরবর্তীকালে কাপড়টি পুরাতন হওয়ার পর সে যদি সেটি সাদাকা করে দেয়, তবে সে জীবনে ও মরণে (সর্বাবস্থায়) আল্লাহর আশ্রয় এবং তাঁরই হেফাযতে ও আচ্ছাদনে অবস্থান করবে।

ছবি বানান