তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৫৬১
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজদের দিকে একটা অভিযান প্রেরণ করেন। তাঁরা সেখানে বহু গনীমতের মাল লাভ করেন এবং দ্রুত ফিরে আসেন। সেই অভিযানে শরীক ছিলেন না এমন একজন বললেনঃ এত দ্রুত এবং এত উত্তম গনীমত সম্পদ নিয়ে ফিরে আসতে আর কোন বাহিনীকে আমরা দেখিনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি কি তোমাদের এমন এক সম্প্রদায়ের কথা বলব যারা আরো উত্তম গনীমত সম্পদ নিয়ে আরো দ্রুত ফিরে আসে? এরা হল এমন এক সম্প্রদায় যারা ফজরের জামাতে হাযির হয়। এর পর সূর্যদয় পর্যন্ত সেখানে বসে থেকে আল্লাহর যিকর করতে থকে। এরাই হল তাঁরা—যারা আরো ভাল গনীমত সম্পদ নিয়ে আরো দ্রুত ফিরে এল।