তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৬০১
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনঃ (لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ) দু’আটি বেশী করে পাঠ করবে, এ হল জান্নাতের সঞ্চয়-ভান্ডার। মাকহুল (রহঃ) বলেনঃ (لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ) দু’আটি যে ব্যক্তি পাঠ করবে, তার জন্য সত্তরটি অনিষ্টের দ্বার রুদ্ধ করে দেওয়া হবে। সর্বনিম্ন দরওয়াজাটি হল দারিদ্র।