Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৪০৬

প্রায় ২ মিনিট · ১৭২ শব্দ

তিনি বলেনঃ আমি আলী রাদিয়াল্লাহু আনহু কে বলতে শুনেছি যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন কোন হাদীস শুনতাম তখন আল্লাহ্ যতটুকু চেয়েছেন আমি এ দ্বারা ততটুকু উপকৃত হয়েছি। তাঁর কোন সাহাবী যখন আমার কাছে কোন হাদীস বর্ণনা করেন আমি তাকে কসম করে বলতে বলি। তিনি কসম করলে আমি তা সত্য বলে গ্রহণ করে নেই। এখন যে হাদীসটি বলছি, সেটি আমাকে আবূ বকর বর্ণনা করেছেন। আর আবূ বকর অবশ্যই সত্য বলেছেন। তিনি বলেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, কোন ব্যক্তি যদি কোন গুনাহ করে বসে, এরপর সে উযূ (ওজু/অজু/অযু) করে এবং সালাত (নামায/নামাজ) আদায় করে ও আল্লাহর নিকট মাফ চায়, তবে আল্লাহ্ তা’আলা অবশ্যই তার গুনাহ মাফ করে দেন। অতঃপর তিনি এই আয়াতটি তিলাওয়াত করেনঃ وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ আর যারা মনদকাজ করে ফেলে বা নিজের প্রতি যুলুম করে বসে আল্লাহকে স্মরণ করে এবং নিজের গুনাহর জন্য ক্ষমা চায়, (তারাও মুত্তাকীদের অন্তর্ভূক্ত)। আল্লাহ্ ব্যতীত কে গুনাহ মাফ করবে?’’ (৩ঃ১৩৫)

ছবি বানান