তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৪০৫
তিনি বলেনঃ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিছনে সালাতে কথাবার্তা বলতাম। সালাত (নামায/নামাজ)-রত একজন তার পার্শ্ববর্তী সঙ্গীর সাথে কথা বলত। শেষে আয়াত নাযিল হ’লঃ وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ ’’তোমরা আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াবে নিশ্চুপ হয়ে’’ (২ :২৩৮)। অনন্তর আমরা চুপ থাকতে নির্দেশিত হলাম এবং আমাদেরকে কথা বলতে নিষেধ করে দেওয়া হ’ল।