তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৪১০
তিনি বলেনঃ কতিপয় দরিদ্র সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে আরয করলেনঃ হে আল্লাহর রাসূল! আমরা যেমন সালাত আদায় করি, ধনীরা (মুমিন)-ও তো তেমন সালাত (নামায/নামাজ) আদায় করে, আমরা যেমন সিয়াম পালন করি, তারাও তো তেমন সিয়াম পালন করে। কিন্তু তাদের তো ধন-সম্পদ রয়েছে যা দিয়ে তারা দাস আযাদ করে, সা’দকা-খয়রাত করে (আমরা তো তা পারি না)। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা যখন সালাত সম্পাদন করবে তখন তেত্রিশবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তেত্রিশবার, আল্লাহু আকবার চৌত্রিশবার, লা ইলাহা ইল্লাল্লাহু দশবার পাঠ করবে। এতে তোমরা তোমাদের পূর্ববর্তীদের মর্যাদায় পৌঁছতে পারবে এবং তোমাদের পরবর্তী কেউ তোমাদের অগ্রে যেতে পারবে না।