Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৪১১

প্রায় ২ মিনিট · ১৫৫ শব্দ

তারা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সফরে ছিলেন। চলতে চলতে তারা একটা সংকীর্ণ স্থানে গিয়ে উপনিত হলেন। সালাতের সময় হয়ে গেল। এমন সময় বৃষ্টি ঝরতে শুরু করে। অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে, তাদের উপরে ঝরছিল বৃষ্টি আর নিচে ছিল কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারীতে আরোহী অবস্থায়ই আযান ও ইকামত দিতে নির্দেশ দিলেন। পরে নিজে আরোহী অবস্থায়ই সামনে এগিয়ে এলন এবং তাদের নিয়ে ইশারায় সালাত (নামায/নামাজ) আদায় করলেন। রুকূ-এর তুলনায় সিজদায় আরো বেশি ঝঁকে আদায় করেছিলেন। ইমাম আবূ ইসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি গারীব। কেবলমাত্র উমর ইবনু রিমাহ আল-বালখী (রহঃ) এর রিওয়ায়াত করেছেন। আর এই বর্ণনাটি ছাড়া তার আর কোন পরিচিত নেই। তবে একাধিক আলিম এই বিষয়ে রিওয়ায়াত করেছেন। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকেও বর্ণিত আছে যে, তিনি কাদা-পানিতে তার বাহনে আরোহী অবস্থায় সালত আদায় করেছেন। আলিমগণ এতদনুসারে আমল করেছেন। ইমাম আহমদ ও ইসহাক (রহঃ)-এর অভিমতও এ-ই।

ছবি বানান