তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৪১২
তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সালাত (নামায/নামাজ) আদায় করেছেন যে, তাঁর উভয় পা ফুলে গিয়েছিল। তখন তাঁকে বলা হ’ল, আপনি এত কষ্ট করছেন অথচ আপনার পূর্বপর সকল ক্রটি-বিচ্যুতই তো মাফ করে দেওয়া হয়েছে। তিনি উত্তরে বললেনঃ তবে কি আমি কৃতজ্ঞ বান্দা হব না?