তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৪৬
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন, ছাবিত ইবনু আবী সাফিয়্যার সূত্রে ওয়াকী’ও এই হাদিসটি বর্ণনা করেছেন। ছবিত বলেন আমি আবূ জফর’ কে বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে অঙ্গ সমূহ ধুয়ে উযূ (ওজু/অজু/অযু) করেছেন বলে জাবির রাদিয়াল্লাহু আনহু কি আপনাকে হাদিস রিওয়ায়াত করেছেন? তিনি বললেন হ্যাঁ। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন শারীকের সূত্রে ছাবিত ইবনু আবী সাফিয়্যা বর্ণিত হাদিসটির তুলনায় এটি অধিকতর শুদ্ধ। কেননা ওয়াতকী’-এর রিওয়ায়াতের অনুরূপ আরো অনেকেই ছাবিত থেকে এই হাদিস বর্ণনা করেছেন। আর শারীক বহু ভুল করেন। ছাবিত ইবনু আবী সাফিয়্যা হলেন আবূ হামযা ছুমালী।