তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৪৭
ইবনু আবী উমর (রহঃ) ...... আবদুল্লাহ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উযূ (ওজু/অজু/অযু) করতে গিয়ে মুখ তিনবার ধৌত করলেন, দুই হাত দুইবার ধৌত করলেন আর মাথা মাসেহ করলেন ও দুই পা দুইবার করে ধৌত করলেন। - 'দুই পা দুইবার করে ধৌত করলেন' অংশটি শাজ।