Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৪৮

প্রায় ১ মিনিট · ৯০ শব্দ

হান্নাদ ও কুতায়বা ..... আবূ হায়্যা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু কে একদিন উযূ (ওজু/অজু/অযু) করতে দেখলাম। তিনি প্রথমে কবজি পর্যন্ত দুই হাত খুব পরিস্কার করে ধুইলেন। পরে তিনবার কুলী করলেন, তিনবার নাকে পানি দিলেন, তিনবার চেহারা ধুইলেন, দুই হাত তিনবার ধুইলেন, একবার মাথা মাসেহ করলেন এবং গোড়ালির হাড্ডি পর্যন্ত দু্ পা ধুইলেন, তারপর তিনি দাঁড়ালেন এবং উযূর অবশিষ্ট পানি নিয়ে তা দাঁড়িয়েই পান করলেন এবং বললেন আমার মনে ইচ্ছা জাগল যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্রতা অর্জনের পদ্ধতি কি ছিল তা তোমাদের দেখাই।

ছবি বানান