তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৫৬৪
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সালাতুল খাওফ আদায় করেছেন যে, (পুরো দলকে দুই ভাগে বিভক্ত করে) এক দলকে নিয়ে এক রাকআত পড়েছেন। এই সময়ে অপর একদল শত্রুর সামনে থেকে ছেন। এরপর যে দল এক রাকআত সালাত (নামায/নামাজ) আদায় করেরেছন তারা যে দল শত্রুর সামনে রয়েছেন তাদের স্থানে গিয়ে অবস্থান নিয়েছেন আর শত্রুর সম্মুখে অবস্থানরত দল সালাতে এসে শরীক হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে অপর এক রাকআত সমাধা করেছেন এবং নিজে সালাম ফিরিয়ে নিয়েছেন (কারণ তাঁর সালাত (নামায/নামাজ) শেষ হয়ে গেছে) এরপর সালাত (নামায/নামাজ) রত দল দাঁড়িয়ে তাদের এক রাকআত পুরা করেছেন এবং শত্রুর সম্মুখে যারা অবস্থানরত তারাও দাঁড়িয়ে (অবশিষ্ট) এক রাকআত পুরা করে নিয়েছেন।