তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৫৬৫
তিনি সালাতুল খাওফ বিষয়ে বলেনঃ ইমাম কিবলামূখী হয়ে দাঁড়াবেন। তার সাথে একদল মুসল্লি শামিল হবেন। আরেক দল থাকবেন শত্রুর সামনে তাদের দিকে মুখ করে। ইমাম তার সঙ্গে শামিল দলকে নিয়ে এক রাকআত আদায় করবেন আর মুসল্লিরা নিজেরা এক রাকআত আদায় করবেন এবং নিজেরা নিজেদের দুই সিজদা দেবেন। এরপর তারা শত্রুর সম্মুখে অবস্থানরত দলের স্থানে গিয়ে দাঁড়াবেন এবং ওরা এসে ইমামের সঙ্গে অবস্থান গ্রহণ করবেন।ইমাম তাদের নিয়ে (অবশিষ্ট) এক রাকআত আদায় করবেন ও দুই সিজদা দিবেন। এতে ইমামের হবে পূর্ণ দু’রাকআত আর এই দলের হবে এক রাকআত। সুতরাং এরা রুকূ ও দুই সিজদা দিবেন ও তাদের সালাত (নামায/নামাজ) পূর্ণ করবেন।