Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৫৬৭

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

মালিক ইবনু আনাস (রহঃ) ...... সালিহ ইবনু খাওওয়াত (রহঃ) সূত্রে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে সালাতুল খাওফ আদায় করেছেন এমন এক ব্যক্তি থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ। ইমাম মালিক, শাফিঈ, আহমদ ও ইসহাক (রহঃ) এই হাদীস অনুসারে অভিমত ব্যক্ত করেছেন। একাধিক রাবী থেকে বর্ণিত আছে যে, নবী এক-এক দলের সঙ্গে এক-এক রাকআত করে আদায় করেছেন। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হয়েছে দু’রাকআত আর মুসল্লিদের হয়েছে এক এক রাক’আত। আবূ ঈসা (রহঃ) বলেনঃ আবূ আয়্যাশ আয-যুরাকীর নাম হলো যায়দ ইবনু সামিত।

ছবি বানান