তিরমিযী শরীফ - হাদীস নং ৫৬৬
(ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন) মুহাম্মদ ইবনু বাশ্শার (রহঃ) বলেনঃ ইয়াহইয়া ইবনু সাঈদ (রহঃ) কে আমি এই হাদীসটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তখন তিনি আমাকে তা শু’বা আব্দুর রহমান ইবনু আল-কাসিম-পিতা কাসিম-সালিহ ইবনু খাওওয়াত-সাহল ইবনু আবী হাসমা (রহঃ) সূত্রে মারফূ হিসাবে ইয়াহইয়া ইবনু সাঈদ আল-আনসারী (রহঃ)-এর রিওয়ায়াত (৫৬৫ নং)-এর অনুরূপ বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি (৫৬৬নং)-টির শব্দ পুরাপুরি সংরক্ষণ করতে পারি নাই তবে এটিও ইয়াহইয়া ইবনু সাঈদ আল-আনসারী (রহঃ)-এর রিওয়ায়াত (৫৬৫ নং)-টির অনুরূপই। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ। ইয়াহইয়া ইবনু সাঈদ আল-আনসারী (রহঃ)-এটিকে কাসিম ইবনু মুহাম্মাদ সূত্রে মারফূ হিসাবে রিওয়ায়াত করেননি। এমনিভাবে ইয়াহইয়া ইবনু সাঈদ আল-আনসারী (রহঃ) এর শাগরিদগণও একে মওকূফ হিসাবে বর্ণনা করেছেন। তবে শু’বা (রহঃ) আব্দুর রহমান ইবনু কাসিম ইবনু মুহাম্মদ (রহঃ) থেকে এটিকে মারফূ হিসাবে বর্ণনা করেছেন।