তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৬০
মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ..... আমর ইবনু আমির আল-আনসারী (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু কে বলতে শুনেছি, নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের জন্য উযূ (ওজু/অজু/অযু) করতেন। আমি বললাম আপনারা নিজেরা কি করতেন? তিনি বললেন উযূ নষ্ট না হওয়া পর্যন্ত সম্পূর্ণ সালাত আমরা একই উযূতে আদায় করতাম।