তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৬১
মুহাম্মাদ ইবনু বাশা্শার (রহঃ) .... বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রত্যেক সালাতের জন্য উযূ (ওজু/অজু/অযু) করতেন। কিন্তু মক্কা বিজয়ের দিন এক উযূতে সব ক’টি সালাত আদায় করেছিলেন এবং চামড়ার মোজায় মাসেহ করেছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু তখন তাঁকে বললেন আপনি আজকে এমন একটি কাজ করলেন যা পূর্বে কখনও করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, ইচ্ছা করেই এমন করেছি।