তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৬১৮
তিনি বলেন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ ঘোড়া ও ক্রীসদাসের ক্ষেত্রে যাকাত মাফ করে দিলাম। তোমরা প্রতি চল্লিশ দিরহাম (রৌপ্য মুদ্রায়) এক দিরহাম হিসাবে রৌপ্যের যাকাত দিবে। একশ নব্বই দিরহামেও আমার (বায়তুল মালের) কিছু পাওনা নাই। কিন্তু দুশ’ দিরহাম পরিমাণ হলে এতে পাঁচ দিরহাম (২.৫০%) যাকাত ধার্য হবে।