তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৬৪
মুহাম্মাদ ইবনুুব বাশশার ও মাহমুদ ইবনু গায়লান (রহঃ) ..... আবূ হাজিবের সূত্রে হাকাম ইবনু আমর আল-গিফারী থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা কর্তৃক তাহারাতের জন্য ব্যবহৃত পানির অবশিষ্টাংশ দিয়ে (ভিন্ন বর্ণনায় তাদের উচ্ছিষ্ট পানি দিয়ে) উযূ (ওজু/অজু/অযু) করাতে পুরুষদের নিষেধ করেছেন। ইমাম আবূ ঈসা তিরমিযী বলেনঃ এই হাদিসটি হাসান। রাবী আবূ হাজিবের নাম হল সাওয়াদা ইবনু আসিম। মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) তাঁর রিওয়ায়াতেأَوْ قَالَ بِسُؤْرِهَا -এর উল্লেখ করেননি।