তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৬৫
কুতায়বা (রহঃ) ..... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জনৈকা স্ত্রী একটি বড় গামলা থেকে পানি নিয়ে গোসল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবশিষ্ট পানি দিয়ে উযূ (ওজু/অজু/অযু) করতে চাইলে উক্ত স্ত্রী বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো জুনূবী (অর্থাৎ ফরয গোসল জনিত নাপাক) ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পানি কখনও জুনূবী অর্থাৎ অশুচি হয় না। -