Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৬৬

প্রায় ১ মিনিট · ৭৪ শব্দ

হান্নাদ, হাসান ইবনু আলী আল-খাল্লাল এবং একাধিক রাবী (রহঃ) ..... আবূ সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একবার জিজ্ঞাসা করা হল হে, আল্লাহ্‌র রাসুল! বী’রে বুযা’আর পানি দিয়ে কি আমরা উযূ (ওজু/অজু/অযু) করতে পারব? এই কূপটি তো এমন যে, এতে হায়যে ব্যবহৃত ছেড়া কাপড়, কুকুরের গোশত এবং ময়লা ফেলা হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পানি তো পাক, একে কোন বস্তু অশুচি করাতে পারে না। -

ছবি বানান