Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৭৫১

প্রায় ১ মিনিট · ৮৭ শব্দ

তিনি বলেন, আশূরা (আশুরা/আসুরা/আসূরা) ছিল এমন একটি দিন যে দিন কুরাইশরা জাহেলী যুগেও সিয়াম পালন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (হিজরতের পূর্বে) সে দিন সিয়াম পালন করতেন। মদীনায় আসার পরও তিনি এই দিন সিয়াম পালন করেছেন এবং লোকদেরকেও সিয়াম পালন করতে নির্দেশ দিয়েছেন। রামাযানের সিয়াম পালন ফরয হওয়ার পর রামাযানই ফরয হিসাবে রয়ে গেল আর আশূরার সিয়াম (ফরয হিসাবে) রইল না। ফলে যার ইচ্ছা এই দিনের সিয়াম পালন করতে পারে আর যার ইচ্ছা তা ছাড়তেও পারে।

ছবি বানান