Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৭৫২

প্রায় ১ মিনিট · ৮২ শব্দ

তিনি বলেন, আমি ইবনু আব্বাস (রাঃ) এর কাছে গেলাম। তিনি তখন যমযমের কাছে তাঁর চাঁদরকে বালিশের মত করে টেক লাগানো অবস্থায় ছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, আশূরা (আশুরা/আসুরা/আসূরা) সম্পর্কে আমাকে বলুন তো, কোন দিন আমি এর সিয়াম পালন করবো? তিনি বললেন, মুহাররমের চাঁদ যখন দেখবে তখন থেকেই দিন গুনতে থাকবে। পরে নবম তারিখ ভোর থেকে সাওম পালন করবে। আমি বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তা পালন করতেন? তিনি বললেন, হ্যাঁ।

ছবি বানান