তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৮৭৬
তিনি বলেন, ইবনু যুবায়র (রাঃ) তাকে বললেন, উম্মুল মু’মিনীন আয়িশা (রাঃ) তোমাকে গোপনে কি বলেছিলেন, আমার কাছে তুমি তা বর্ণনা কর। আসওয়াদ বললেন, তিনি বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তোমার কাওম যদি জাহিলী যুগের এত কাছাকাছি এবং ইসলাম গ্রহণের ক্ষেত্রে এত নয়া না হত তবে আমি কাবা ঘরকে ভেঙ্গে (পুনঃনির্মান করে) এর দুটো দরজা বানাতাম। পরে ইবনু জুবায়র যখন ক্ষমতাধিকারী হন তখন সেটিকে ভেঙ্গে এর দুটো দরজা রেখেছিলেন।