তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৮৭৭
তিনি বলেন, বায়তুল্লাহর ভিতর প্রবেশ করে সেখানে সালাত (নামায/নামাজ) আদায় করতে আমার খুব আকাংখা হত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে হিজর এ প্রবেশ করিয়ে আমাকে বললেন, তুমি যদি বায়তুল্লাহ প্রবেশের ইচ্ছা রেখে থাকে তবে এই হিজরেই সালাত (নামায/নামাজ) আদায় করে নাও। কেননা ওটিও বায়তুল্লাহর অংশ। কিন্তু তোমার কাওম যখন বায়তুল্লাহ পুনঃনির্মান করছিল তখন অর্থাভাবে এই স্থানটিকে বায়তুল্লাহর বাইরে রেখে দেয়।