Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৮৯১

প্রায় ১ মিনিট · ১৩২ শব্দ

ইবনু আবী উমার (রহঃ) ..... আব্দুর রহমান ইবনু ইয়া’মুর (রাঃ) সূত্রে নবী থেকে এই মর্মে অনূরুপ বর্ণিত আছে। ইবনু আবী উমার (রহঃ) বলেছেন যে, সুফিয়ান ইবনু উআয়না বলেন, এটি একটি উত্তম রিওয়ায়াত যা সুফিয়ান ছাওরী (রহঃ) রিওয়ায়াত করেছেন। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, সাহাবী ও অন্যান্য আলিম আব্দুর রহমান ইবনু ইয়া’মুর (রাঃ)-এর হাদিস অনুসারে আমল করেছেন। তাঁরা বলেন ফজর উদয়ের পূর্ব পর্যন্ত যদি কেউ উকূফে আরাফা করতে না পারে তার হজ্জ ফওত হয়ে যাবে। ফজরের উদয়ের পর যদি আসে তবে তা ধর্তব্য হবে না। বরং তা উমরা হয়ে যাবে এবং আগামী বছর তাকে হজ্জ সম্পাদন করতে হবে। এহলো ছাওরী, শফিঈ, আহমদ ও ইসহাক (রহঃ) - এর অভিমত। শু’বা (রহঃ) ও বুকায়র ইবনু আতা (রহঃ) কে বলতে শুনেছি যে, ওয়াকী’ এই হাদিসটি রিওয়ায়াত করে বলেছেন, এই হাদিসটি হলো হজ্জ সম্পর্কিত হাদিসসমূহের মূল।

ছবি বানান