Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৮৯২

প্রায় ১ মিনিট · ১১২ শব্দ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে মুযদালিফায় আসলাম, তিনি তখন সালাতের উদ্দেশ্যে বের হয়ে পড়েছিলেন। আমি বললাম, ’ইয়া রাসূলাল্লাহ্, আমি তায়- এর দুই পাহাড় (অঞ্চল) থেকে এসেছি। আমার বাহকেও ক্লান্ত করে ফেলেছি আর নিজেকেও খুবই পরিশ্রান্ত করেছি। এখানে এমন কোন পাহাড় কে ছাড়িনি যেখানে আমি উকূফ করিনি। আমার হজ্জ হবে কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের এই সালাতে যে হাযির হয়েছে এবং রওয়ানা হওয়া পর্যন্ত আমাদের সঙ্গে উকূফ করেছে আর এর পূর্বে রাতে হোক বা দিনে উকূফে আরাফা করেছে। তার হজ্জ সমাধা হয়েছে এবং সে তার হজ্জের বিধানসমূহ সম্পাদন করে নিতে পেরেছে।

ছবি বানান