Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৯৩

প্রায় ১ মিনিট · ৭৮ শব্দ

হান্নাদ (রহঃ) .... হাম্মাম ইবনুল হারিছ (রহঃ) থেকে বর্ণনা করেন যে, জারীর ইবনু আবদিল্লাহ্ রাদিয়াল্লাহু আনহু পেশাব করলেন, তারপর উযূ (ওজু/অজু/অযু) করলেন এবং তাঁর মোযায় মাসেহ করলেন। তাঁকে বলা হলঃ আপনি এ কী করছেন? তিনি বললেনঃ এ থেকে কোন আমি বিরত থাকব! আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ করতে দেখেছি। রাবী ইবরাহীম (রহঃ) বলেনঃ জারীর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিস লোকদের নিকট খুবই পছন্দনীয় ছিল। কারণ তিনি সূরা মাইদা নাযিল ও হওয়ার পর ইসলাম গ্রহণ করেছিলেন।

ছবি বানান