Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৯৪

প্রায় ১ মিনিট · ৭৬ শব্দ

তিনি বলেনঃ আমি জারীর ইবনু আবদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু কে উযূ (ওজু/অজু/অযু) করতে দেখেছি। তিনি তাঁর মোযার উপর মাসেহ করেছেন। তখন তাঁকে এই বিষয়ে আমি জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উযূ (ওজু/অজু/অযু) করতে দেখেছি। তিনি মোযায় মাসেহ করেছেন। আমি তখন জারীর’কে বললামঃ সূরা মাই’দা নাযিল হবার আগে না পরে তিনি তা করেছেন? জারীর বললেনঃ আমি তো সূরা মাইদা নাযিলের পরেই ইসলাম গ্রহণ করেছি।

ছবি বানান