তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৯৫৫
উমার ইবনু উবায়দুল্লাহ্ ইবনু মা’মার (রহঃ) এর চক্ষু রোগ হয়। তিনি ছিলেন মুহরিম, এই বিষয়ে আবান ইবনু উছমান (রহঃ)-কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, এতে সাবির বৃক্ষের রস লাগিয়ে দাও। আমি উছমান ইবনু আফফান (রাঃ) -কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়াত করতে শুনেছি যে, তিনি বলেছেন এতে সাবির এর রস লাগিয়ে দাও।