তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৯৫৬
মক্কা প্রবেশের পূর্বে হুদায়বিয়া অবস্থানকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট দিয়ে যাচ্ছিলেন, কা’ব ছিলেন ইহরামরত। এই সময় তিনি ডেকচির নীচে আগুন জ্বালাচ্ছিলেন, তার চেহারায় উকূন গড়িয়ে পড়ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই পোকাগুলো কি তোমাকে কষ্ট দিচ্ছে? কা’ব বললেন, হ্যাঁ, তিনি বললেন, তাহলে মাথা মুন্ডন করে ফেল। আর ছয়জন মিসকীনকে এক ’’ফারাক’’ খাদ্যসামগ্রী দিয়ে দাও। তিন সা’- তে হয় এক ফারাক। অথবা তিন দিন সিয়াম পালন কর বা একটি জানোয়ার কুরবানী কর। ইবনু আবী নাজীহ (রহঃ) বর্ণনা করেন, অথবা একটি বকরী যবাহ করে দাও।