তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৯৫৮
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট রাখালদের ক্ষেত্রে মিনায় রাত্রি যাপন না করার এবং ইয়ওমুন্ নাহরে রমী করে পরবর্তী দুই দিনের রমী কোন একদিন একত্রে করার অবকাশ দিয়েছেন। মালিক (রহঃ) বলেন, আমার মনে হয় আবদুল্লাহ ইবনু আবী বাকর তার রিওয়য়াতে বলেছিলেন, দুই দিনের প্রথম দিনের দিন একত্রে রমী করবে এরপর মিনা থেকে যাত্রার শেষ দিন রমী করবে।