Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৯৫৯

প্রায় ১ মিনিট · ৬৩ শব্দ

আবদুল ওয়ারিছ ইবনু আবদুস সামাদ ইবনু আবদুর ওয়ারিছ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাঃ) থেকে যে, আলী (রাঃ) ইয়ামান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এলে তিনি তাকে বললেন, কিভাবে ইহরাম করেছ? আলী (রাঃ) বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইহরাম করেছেন আমিও সেই ইহরাম করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সঙ্গে হাদী না থাকলে আমি (উমরা করে) হালাল হয়ে যেতাম।

ছবি বানান