Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬১৮

প্রায় ১ মিনিট · ৯৬ শব্দ

হামিদ ইব্‌নে ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ইব্‌ন আজ্‌লান ইয়াদ (রহঃ) কে বলতে শুনেছেন, আমি আবু সাঈদ আল-খুদরী (রাঃ)-কে বলতে শুনেছিঃ আমি সব সময়ই (সকল বস্তু হতে) সদকায়ে ফিতর হিসাবে এক সা’ পরিমানই আদায় করতে থাকব। কেননা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের যুগে খেজুর, বার্লি, পনির ও কিস্‌মিস সদ্‌কায়ে ফিতর হিসাবে এক সা’ করে আদায় করতাম। এটা ইয়াহ্‌ইয়া বর্ণিত হাদীছ। তবে সুফিয়ানের বর্ণনায় আরও আছে: 'অথবা এক সা’ আটা'। রাবী হামিদ বলেন, মুহাদ্দিছগন এটা গ্রহণে অসম্মতি জ্ঞাপন করায় সুফিয়ান এটা পরিহার করেন। ইমাম আবু দাউদ বলেন, এই অতিরিক্ত বর্ণনা ইব্‌ন উয়ায়নার (অর্থাৎ সুফিয়ানের) একটি ধারনা মাত্র। ।

ছবি বানান