দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,০২৯
মুসাদ্দাদ (রহঃ) ..... আবূ হুরায়রা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। তিনি ইরশাদ করেন, তোমরা তিনটি মসজিদ ব্যতীত অন্য কোথাও গমণের জন্য সফর করবে না। মসজিদুল হারাম, আমার এ মসজিদ এবং মসজিদুল আকসা।