দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৩৮৩
আল্ - হাসান ইবন আলী .... ইমাম যুহরী (রহঃ) হতে পূর্বোক্ত হাদীসের অনুরূপ অর্থে হাদীস বর্ণিত হয়েছে। রাবী যুহরী অতিরিক্ত বর্ণনা করেছেন যে, এ অনুমতি ঐ ব্যক্তির জন্য খাস ছিল। আজ যদি কোন ব্যক্তি এরূপ কাজ করে, তবে তার জন্য অবশ্যই কাফ্ফারা রয়েছে। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, লাইস ইবন সা’দ, আওয়াযী, মানসূর ইবন মু’তামার, ইরাক ইবন মালিক এ হাদীসের অর্থে ইবন উয়ায়না হতে হাদীস বর্ণনা করেছেন। রাবী আওয়ায়ী অতিরিক্ত বর্ণনা করেছেন যে, ’’আল্লাহর নিকট ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করবে।’’