Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৩৮৪

প্রায় ২ মিনিট · ১৫৩ শব্দ

তিনি বলেন, জনৈক ব্যক্তি রামাযানের মধ্যে ইফতার (রোযা ভঙ্গ) করলে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাস-দাসী আযাদ করতে, অথবা ক্রমাগত দুই মাস রোযা রাখতে বা ষাটজন মিস্কীনকে খাওয়াতে নির্দেশ দেন। সে ব্যক্তি বলে, এর কোনটিই আমার পক্ষে সম্ভব নয়। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসতে বলেন। এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি থলে ভর্তি খেজুর দিয়ে বলেন, তুমি এটা গ্রহণ করো এবং এর দ্বারা সাদকা প্রদান করো। সে বলে, ইয়া রাসূলাল্লাহ্! আমার চেয়ে অধিক মুখাপেক্ষী (অভাবগ্রস্থ) আর কেউ নেই। এতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হেসে ওঠলেন যে, তাঁর সম্মুখের দন্তরাজি প্রকাশ হয়ে পড়ে। তিনি বলেন, তবে তুমিই তা ভক্ষণ করো। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, ইবন জুরায়জ যুহরী হতে রাবী মালিকের শব্দে বর্ণনা করেছেন যে, একদা জনৈক ব্যক্তি ইফতার করে। এরপর এতে বর্ণিত হয়েছে যে, তুমি একজন দাস বা দাসী আযাদ করো, অথবা ক্রমাগত দু’মাস রোযা রাখো বা ষাটজন মিসকীনকে খাওয়াও।

ছবি বানান