দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪১৮
মূসা ইবন ইসমাঈল ...... আবূ কাতাদা (রাঃ) পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। এরপর তিনি অতিরিক্ত বর্ণনা করে বলেন, ইয়া রাসূলাল্লাহ্! সোমবার ও বৃহস্পতিবার রোযা রাখা সম্পর্কে আপনার অভিমত কী? তিনি বলেন, এ দিন আমি জন্মগ্রহণ করেছি এবং এ দিন আমার উপর কুরআন সর্বপ্রথম নাযিল হয়।