আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪১৯
তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আমার সাক্ষাত হয়। তিনি বলেন, আমি জানতে পেরেছি যে, তুমি এরূপ বলো, আমি সারারাত জেগে নামায আদায় করব এবং সারাদিন রোযা রাখব? রাবী বলেন, আমার ধারণা এরূপ যে, তিনি ছিলেন, আবদুল্লাহ্ ইবন আমর (রাঃ)। তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ্! হ্যাঁ, আমি এরূপ বলেছি। তিনি বলেন, নামায আদায় করো এবং নিদ্রাও যাও, রোযাও রাখো এবং ইফতারও করো। আর প্রতিমাসে তিনদিন রোযা রাখবে। আর তা হলো সমস্ত বছর রোযা রাখার সমতুল্য। তিনি বলেন, আমি বলি, ইয়া রাসূলাল্লাহ্! আমি এর চাইতে অধিক করতে সক্ষম। তিনি বলেন, তবে তুমি একদিন রোযা রাখবে এবং দু’দিন ইফতার করবে। তিনি বলেন, আমি পুনরায় বলি, আমার এর চাইতে অধিক করার ক্ষমতা আছে। তিনি বলেন, তবে একদিন রোযা রাখবে এবং একদিন ইফতার করবে। আর এটাই উত্তম রোযা। এটা দাঊদ (আঃ) এর রোযার অনুরূপ। আমি বলি, আমি এর চাইতেও অধিক করতে সক্ষম। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর চাইতে অধিক উত্তম আর কিছুই নেই।