Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪৩৭

প্রায় ১ মিনিট · ৭৯ শব্দ

সুলায়মান ইবন দাঊদ ..... আবূ গিতফান (রহঃ) বলেন, আমি আবদুল্লাহ্ ইবন আব্বাস -কে এরূপ বলতে শুনেছি যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিন রোযা রাখেন, তখন আমাদেরকেও ঐ দিন রোযা রাখার নির্দেশ দেন। সাহবীগণ বলেন, ইয়া রাসূলল্লাহ্! এ তো এমন দিন, যাকে ইয়াহুদী ও নাসারাগণ সম্মান করে থাকে। রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আগামী বছর এ সময় আসবে, তখন আমরা ৯ই মুহাররমসহ রোযা রাখব। কিন্তু পরবর্তী বছর আগমনের পূর্বেই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন।

ছবি বানান