Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৭১

প্রায় ১ মিনিট · ১৪৮ শব্দ

তিনি বলেনঃ যখন (বদর যুদ্ধের) বন্দীদের (মদীনায়) আনা হল, তখন সাওদা বিনত যাম’আ (রাঃ) আফরা গোত্রের উট বাঁধার স্থানে আফরার দুই ছেলে ’আওফ ও মুআওবিযের নিকট উপস্থিত ছিলেন। রাবী বলেনঃ আর এ ঘটনাটি ছিল তাদের উপর পর্দার আয়াত নাযিলের আগের। রাবী বলেনঃ সাওদা বলেছেন, আল্লাহর শপথ! আমি যখন তাদের নিকট উপস্থিত ছিলাম, তখন সেখানে এক ব্যক্তি আসে। তখন তাকে বলা হয়ঃ এরা যুদ্ধবন্দী, এদের পাকড়াও করে আনা হয়েছে। এরপর আমি আমার ঘরে ফিরে যাই এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ দেখি যে, হুজুরার এককোণে আবূ ইয়াযীদ সুহাইল ইবন ’আমর, যার হাত দুটি তার ঘাড়ের সাথে একত্রে বাঁধা। এরপর তিনি পূর্ণ হাদীস বর্ণনা করেন। আবূ দাঊদ বলেনঃ তারা (আওফ ও মুআওবিয) আবূ জাহল ইবন হিশামকে হত্যা করেছিল। কিন্তু তারা তাকে চিনত না। তারা উভয়ে তার নিকট গমণ করে এবং সে বদরের দিন নিহত হয়।

ছবি বানান