দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৭৮
তিনি বলেনঃ আমরা আবদুর রহমান ইবন খালিদ ইবন ওয়ালীদ (রাঃ) এর নেতৃত্বে যুদ্ধে গমন করি। তখন তাঁর সামনে চারজন শক্তিশালী (অনারব) শত্রুকে হাযির করা হয়। তখন তিনি তাদেরকে বেঁধে তীর দিয়ে হত্যা করার নির্দেশ দেন। আবূ দাঊদ বলেনঃ ’সাঈদ ব্যতীত অন্যরা এরূপ বর্ণনা করেছেন যে, বেঁধে তীর দিয়ে হত্যা করবে। এ খবর আবূ আইউব আনসারী (রাঃ) এর নিকট পৌছলে তিনি বলেনঃ আমি রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, তিনি বেঁধে রেখে হত্যা করতে নিষেধ করেছেন। অতএব কসম সেই সত্তার, যার হাতে আমর প্রাণ! যদি একটি মুরগীও হয়, তবু তাকে আমি এভাবে হত্যা করব না। এরপর এ খবর আবদুর রহমান ইবন খালিদ ওয়ালীদ (রাঃ) এর নিকট পৌঁছলে, তিনি চারজন ক্রীতদাস মুক্ত করে দেন ।