দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৭৯
তিনি বলেনঃ মক্কার আশিজন লোক , নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাহাবীদের হত্যা করার মানসে তান’ঈম পর্বতের দিক হতে, ফজরের সালাতের সময় অবতরণ করে। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আত্মসমর্পণ করিয়ে গ্রেপতার করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিনা বিনিময়ে মুক্ত করে দেন। তখন মহান আল্লাহ্ এ আয়াত নাযিল করেনঃ 'আল্লাহ্ এমন যে, তিনি তাদের হাতগুলোকে তোমাদের থেকে ফিরিয়ে রেখেছেন এবং তোমাদের হাতগুলোকে তাদের থেকে ফিরিয়ে রেখেছেন, মক্কার উপত্যকায়' ... আয়াতের শেষ পর্যন্ত নাযিল হয়।