Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭০২

প্রায় ২ মিনিট · ১৭৪ শব্দ

তিনি বলেনঃ আমরা খায়বরের যুদ্ধে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বের হয়েছিলাম। আমরা গণীমতের মাল হিসাবে সোনা-রূপা পাইনি, তবে কাপড়, আসবাপত্র ও অন্যান্য মালপত্র প্রাপ্ত হই। রাবী বলেনঃ এরপর সেখান হতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’ওয়াদী-উল-কুরা’ নামক স্থানের দিকে গমণ করেন। তখন তাঁকে একটি হাবশী গোলাম হাদিয়া দেওয়া হয়, যার নাম ছিল ’মিদ’আম’। আমরা ওয়াদী-উল-কুরাতে পেঁছানোর পর মিদ’আম রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উটের পালান নামাতে শুরু করে। ইত্যবসরে একটি তীর এসে তার গায়ে লাগে এবং সে মারা যায়। লোকেরা বলতে থাকে যে, মুবারক হোক, তারই জন্য জান্নাত। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কখনই নয়। ঐ সাত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ, ঐ কম্বল, যা সে খায়বর যুদ্ধের গণীমতের মাল বন্টনের আগে আত্মসাৎ করেছিল, তা তার উপর আগুন হয়ে জ্বলছে। এরপর তারা যখন এ কথা শুনলো, তখন জনৈক ব্যক্তি একটা বা দুটো ফিতা নিয়ে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলো। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ হলো জাহান্নামের আগুনের তৈরী একটা ফিতা। অথবা তিনি বলেনঃ এ হলো জাহান্নামের আগুনের তৈরী দুটি ফিতা।

ছবি বানান