Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭০৩

প্রায় ১ মিনিট · ১৩৯ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গণীমতের মাল পেতেন, তখন তিনি লোকদের মাঝে ঘোষণা দেওয়ার জন্য বিলাল (রাঃ)-কে নির্দেশ দিতেন। তিনি লোকদের মাঝে ঘোষণা দিলে, লোকেরা তাদের প্রাপ্ত গণীমতের মাল নিয়ে তাঁর নিকট আসতো। তিনি তা থেকে এক-পঞ্চমাংশ বাদ দিয়ে, বাকী অংশ সকলের মাঝে ভাগ করে দিতেন। একবার জনৈক ব্যক্তি গণীমতের মাল বণ্টণের মত একটা চুল বাঁধার ফিতা নিয়ে আসে এবং বলেঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি এটি গণীমতের মাল হিসাবে পেয়েছি। তখন তিনি বলেনঃ তুমি কি বিলাল (রাঃ) এর তিনটি ঘোষণা শুনেছিলে? সে বলেঃ হ্যাঁ। তখন তিনি বলেনঃ সে সময় কিসে তোমাকে এটি উপস্থিত করা হতে বিরত রেখেছিল? তখন সে তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করে। তখনও তিনি বলেনঃ তুমি এভাবেই থাক! তুমি কিয়ামতের দিন তা নিয়ে আসবে এবং আমি তা তোমার থেকে কবুল করব না।

ছবি বানান