Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭০৪

প্রায় ১ মিনিট · ১১৭ শব্দ

তিনি বলেনঃ আমি মাসলামার সাথে রোমে গিয়েছিলাম। সেখানে এক ব্যক্তিকে আনা হয়, যে গণীমতের মাল চুরি করেছিল। তখন তিনি (মাসলামা) এ ব্যাপারে সালিমকে জিজ্ঞাসা করেন। তিনি বলেনঃ আমি আমার পিতা ’আবদুল্লাহ্ ইবন ’উমার (রাঃ) হতে শুনেছি, যিনি ’উমার ইবন খাত্তাব (রাঃ) এর সূত্রে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেনঃ যখন তোমরা এমন ব্যক্তিকে পাবে, যে গণীমতের মাল চুরি করেছে, তখন তোমরা তার সমস্ত মালামাল জ্বালিয়ে দেবে এবং তাকে মারধর করবে। রাবী বলেনঃ আমরা তার মালপত্রের মাঝে একটা ’মাসহাফ’ (ধর্মগ্রন্থ) পাই। তখন তিনি সালিমকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেনঃ মাসহাফ বিক্রি করে তার মূল্য দান করে দাও।

ছবি বানান