দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭১৬
তিনি বলেনঃ আমরা হাবশা (আবিসিনিয়া) থেকে ফেরার পর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে খায়বরে গিয়ে সাক্ষাত করি, যখন তিনি খায়বর জয় করেন। তিনি আমাদেরকে গণীমতের মালে অংশ প্রদান করেন। অথবা রাবী বলেনঃ তিনি আমাদেরকে তা থেকে একটা অংশ প্রদান করেন। পক্ষান্তরে, যারা খায়বর যুদ্ধে অংশগ্রহণ করেনি, তিনি তাদেরকে কোন অংশ দেননি, তবে তাদের দিয়েছিলেন যারা তাঁর সঙ্গে যুদ্ধে শরীক ছিলেন। এছাড়া তিনি আমাদের কিশতীর সাথী (হাবশা হতে প্রত্যাগত) জা’ফর ইবন আবূ তালিব এবং তাঁর সাথীদের তাদের সাথে গণীমতের মালের অংশ প্রদান করেন।