দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭১৭
তিনি বলেন, বদর যুদ্ধের দিন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলেনঃ ’উসমান (রাঃ) আল্লাহ এবং তাঁর রাসূলের প্রয়োজনে গিয়েছে। আর আমি তার পক্ষ হতে বায়’আত গ্রহণ করছি। অতঃপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জন্য গণীমতের মাল নির্ধারণ করেন। আর তিনি উসমান ব্যতীত অন্য কোন অনুপস্থিত ব্যক্তির জন্য মালে গণীমতের অংশ নির্ধারণ করেননি।