Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭১৮

প্রায় ১ মিনিট · ১০৩ শব্দ

তিনি বলেনঃ একবার (খারিজী নেতা) ’নাজদা’ ইবন ’আব্বাস (রাঃ) এর কাছে পত্রযোগে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেন, যাতে এও ছিল যে, গোলামরা কি মালে গণীমতের অংশ পাবে? আর মহিলারা, তারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে যুদ্ধে যেত? আর তারাও কি গণীমতের মালের অংশীদার? তখন ইবন ’আব্বাস (আ) বলেনঃ যদি আমার এরূপ সন্দেহ না থাকত যে, সে আহমকী করে বসবে, তবে আমি তার পত্রের জবাব দিতাম না। (তিনি জবাবে লিখেনঃ) গোলামদের পুরস্কার হিসাবে কিছু দেওয়া যাবে; আর মহিলাদের ব্যাপার হলোঃ তারা তো আহতদের সেবা-যত্ন করত এবং তারা পানি পান করাতো;

ছবি বানান