Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭১৯

প্রায় ১ মিনিট · ৮৩ শব্দ

তিনি বলেনঃ নাজদা হারূরী ইবন ’আব্বাস (রাঃ) এর নিকট পত্রযোগে মহিলাদের ব্যাপারে জানতে চায় যে, তারা কি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে যুদ্ধে শরীক হত? তাদের কি মালে গণীমত হতে অংশ দেওয়া হত? তখন আমি ইবন আব্বাসের পক্ষ হতে নাজদার নিকট লিখি যে, তারা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে যুদ্ধে শরীক হত। মালে-গণীমত হতে তাদের জন্য কোন অংশ নির্ধারিত ছিল না। তবে তারা পুরস্কার হিসাবে কিছু পেত।

ছবি বানান